Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন বইয়ের গন্ধে শুরু হলো সপ্তম বর্ষের তাম্রলিপ্ত বইমেলা

*অরুণ কুমার সাউ, তমলুক:* “নতুন বইয়ের গন্ধে, বই পড়ি আনন্দে”—এই প্রাণবন্ত স্লোগানকে সঙ্গী করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে বুধবার থেকে শুরু হলো সপ্তম বর্ষের তাম্রলিপ্ত বইমেলা। তাম্রলিপ্ত বইমেলা…


*অরুণ কুমার সাউ, তমলুক:* “নতুন বইয়ের গন্ধে, বই পড়ি আনন্দে”—এই প্রাণবন্ত স্লোগানকে সঙ্গী করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে বুধবার থেকে শুরু হলো সপ্তম বর্ষের তাম্রলিপ্ত বইমেলা। তাম্রলিপ্ত বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র।

এ বছরের বইমেলার মঞ্চটি বিশেষভাবে সাজানো হয়েছে ঐতিহাসিক ‘বন্দেমাতরম’ সংগীতের দেড়শ বছর পূর্তিকে স্মরণ করে। অনুষ্ঠানের শুরুতে এক অনন্য দৃশ্যের অবতারণা হয়, যেখানে ১৫০ জনের কণ্ঠে সমবেতভাবে ধ্বনিত হয় ‘বন্দে মাতরম’ গানটি। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার স্মরণিকা ও বেশ কিছু নতুন বই ও পত্রিকার আবরণ উন্মোচন করা হয়। উদ্বোধনী মঞ্চে নক্ষত্র সমাবেশ ঘটেছিল। উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌরাংশ মুখোপাধ্যায় , তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক ডা. মৃণাল কান্তি কুন্ডু,তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল মতিন, তাম্রলিপ্ত পৌরসভার উপ পৌরপ্রধান সুফিয়া বেগম,তাম্রলিপ্ত বইমেলা কমিটির সম্পাদক বিধান চন্দ্র সামন্ত ,এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক আশুতোষ দাস, কবি দেবব্রত দত্ত, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ দুই মেদিনীপুর জেলার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। বইয়ের স্টলগুলোর পাশাপাশি মেলা চলাকালীন প্রতিদিন থাকছে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলায় আগত দর্শকদের বাড়তি আনন্দ দেবে।