অরুণ কুমার সাউ, তমলুক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মহতী অনুষ্ঠানের আয়োজন করল রত্নালী শান্তিতলা মিলন সংঘ। শনিবার (২৫শে বৈশাখ) দিনভর নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে কবিস্মরণ করল এই ক্লাব।এদিন সকালে কবিগু…
অরুণ কুমার সাউ, তমলুক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মহতী অনুষ্ঠানের আয়োজন করল রত্নালী শান্তিতলা মিলন সংঘ। শনিবার (২৫শে বৈশাখ) দিনভর নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে কবিস্মরণ করল এই ক্লাব।এদিন সকালে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সংঘের পক্ষ থেকে জানানো হয়, মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রক্তদান শিবিরে ২২ জন রক্তদাতা রক্ত দান করেন।
পুরুষ ও মহিলা উভয়ই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন।শিবিরের পর বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান 'কবি প্রণাম'। স্থানীয় শিল্পী ও সদস্যদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংস্থার কর্মকর্তা দেবাশীষ নাগ বলেন,"গরমে রক্তের আকাল দেখা দেয়, তাই ২৫শে বৈশাখের পুণ্যলগ্নে আমরা এই সেবামূলক কাজের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়েছে।"


