নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর ভারতীয় জনতা পার্টির শালবনি বিধানসভা কেন্দ্রের প্রচারক তারকাটা টিংকু এবং মেদিনীপুর মন্ডল চার এর সম্পাদক বাপন ঘোষ এবং গড়বেতার সমাজ সেবি তথা বিজেপির সক্রিয় কর্মী লালন গুপ্তা বীরভূমের তারাপীঠে …
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
ভারতীয় জনতা পার্টির শালবনি বিধানসভা কেন্দ্রের প্রচারক তারকাটা টিংকু এবং মেদিনীপুর মন্ডল চার এর সম্পাদক বাপন ঘোষ এবং গড়বেতার সমাজ সেবি তথা বিজেপির সক্রিয় কর্মী লালন গুপ্তা বীরভূমের তারাপীঠে গিয়ে তারা মায়ের মন্দিরে শালবনির বিধায়ক বিমান মাহাতো, মেদিনীপুরের বিধায়ক ডক্টর শংকর কুমার গুছাইত এবং গড়বেতার বিধায়ক প্রদীপ লোধার মঙ্গল কামনা করে পুজো দেন। তারা জানান ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের আশীর্বাদে রাজ্যে পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাই পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঐ তিন বিধানসভার বিধায়কের মঙ্গল কামনায় ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারাপীঠ গিয়ে তারা মায়ের মন্দিরে তারা পুজো দিয়েছেন। এছাড়াও তারা দল যাতে আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নে কাজ করে এবং তৃণমূলের চোরদের দলে না নেয় তার জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করেছেন।
