নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হলো কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা। কলেজের নেতাজ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হলো কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা। কলেজের নেতাজী জন শতবার্ষিকী সভাগৃহে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৯ টি দল অংশগ্রহণ করে। কুইজ পরিচালনা করেন কলেজের প্রাক্তনী, কুইজ মাস্টার, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। কুইজের চারটি রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম স্থান অধিকার করেন প্রিয়ঙ্কর রক্ষিত ও পায়োজা দাসের দল। দ্বিতীয় স্থান অধিকার করেন মৃদুল গুছাইত ও অদিতি আদকের দল। তৃতীয় স্থান অধিকার করেন স্বনিত ঘোষ ও মৃন্ময় খাটুয়ার দল। উপস্থিত ছিলেন অধ্যাপক পার্থ প্রতিম মাইতি, অধ্যাপক তন্ময় কুন্ডু, অধ্যাপিকা মুনমুন পান প্রমুখ। পাশাপাশি এদিন প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার পশ্চিমবঙ্গ দিবসে মূল অনুষ্ঠানটি কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত পান্ডা, মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইত প্রমুখ।আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক ভক্তিপদ দলুই।

