Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টে বিধ্বংসী আগুন, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ

অরুণ কুমার সাউ, মেছেদা : পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। আচমকাই প্রজেক্টের ভেতরের  বিধ্বংসী আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে চা…


অরুণ কুমার সাউ, মেছেদা : পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। আচমকাই প্রজেক্টের ভেতরের  বিধ্বংসী আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে চারদিকে, যার ফলে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, পরিস্থিতি সামাল দিতে একাধিক  দমকলের সহায়তা নিতে হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেন দমকলকর্মীরা।প্রাথমিক তদন্তে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে এবং প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে, এলাকায় হওয়া তীব্র বজ্রপাতের ফলেই ওই বিল্ডিংটিতে এই ভয়াবহ আগুন লেগেছে।এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস সুনির্দিষ্টভাবে জানতে তদন্ত শুরু করেছে বিদ্যুৎ পর্ষদ ।