নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনির ফলাফল। আর এই ফলাফলে '৩' নম্বর বেড়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র অগ্নিভ পাত্রের। আর সেই ফলাফলের জেরে ২০২৬ এর উচ্চ-মাধ্যমিকের মেধা ত…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনির ফলাফল। আর এই ফলাফলে '৩' নম্বর বেড়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র অগ্নিভ পাত্রের। আর সেই ফলাফলের জেরে ২০২৬ এর উচ্চ-মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান দখল করলো অগ্নিভ পাত্র। উল্লেখ্য ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার দশম স্থান অধিকার করেছিল অগ্নিভ। কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র অগ্নিভ এবার ফলাফল প্রকাশের সময় পেয়েছিল ৪৮৫ নম্বর। তখন একটু জন্য মেধা তালিকায় আসতে পারেনি।স্ক্রু্টিনিতে '৩' নম্বর বেড়ে মোট প্রাপ্ত নম্বর ৪৮৮ হয়েছে।আর তাতেই মেধা তালিকায় স্থান করে নিয়েছে অগ্নিভ।
অগ্নিভর বাবা গণেশ চন্দ্র পাত্র শালবনী হাইস্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা জ্যোৎস্না বেজ পাত্র, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষিকা। দিদি ঈশিকা পাত্র বি টেক ইঞ্জিনিয়ার। অগ্নিভরা মেদিনীপুর শহরের গোলাকুঁয়ারচক এলাকায় ডাঃ সাধুর গলিতে থাকে।
অগ্নিভ বড় হয়ে ডাক্তার হতে চায়। এখন 'নিট' পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অগ্নিভ মেধা তালিকায় স্থান পাওয়ায় খুশি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া সহ গোটা স্কুল। খুশি অগ্নিভ'র পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীরা। উল্লেখ্য অগ্নিভ মেধা তালিকায় স্থান পাওয়ায় এবার উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় কলেজিয়েট দুজন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেলো। ৪৮৯ নম্বর পেয়ে আগে অষ্টম স্থান দখল করেছিল কলেজিয়েট স্কুলের ধৃতিমান পাল।
