Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

# সংক্ষিপ্ত জীবন /অমৃত মাইতি

" সংক্ষিপ্ত জীবন ক্ষণস্থায়ী জীবন অপরিসর জীবনতাই জীবনকে এত ভালোবাসি।জীবনের প্রতি কুহক টান  জীবন এক গভীর, মায়াময় আকর্ষণমুগ্ধ আমিঅভিভূত আমি।---- যা আমাদের সমস্ত দুঃখ-কষ্ট ও তিক্ততার পরও বেঁচে থাকার স্বপ্ন দেখায়। এটি হলো প্…


 " সংক্ষিপ্ত জীবন

 ক্ষণস্থায়ী জীবন

 অপরিসর জীবন

তাই জীবনকে এত ভালোবাসি।

জীবনের প্রতি কুহক টান 

 জীবন এক গভীর, 

মায়াময় আকর্ষণ

মুগ্ধ আমি

অভিভূত আমি।

---- যা আমাদের সমস্ত দুঃখ-কষ্ট ও তিক্ততার পরও বেঁচে থাকার স্বপ্ন দেখায়। এটি হলো প্রতিদিনের সূর্যোদয়, সম্পর্ক ও প্রকৃতির সৌন্দর্য, যার মায়াজালে জড়িয়ে আমরা জীবনের অর্থ খুঁজে পাই। জীবনের প্রতি এই আকর্ষণের উৎস হলো

সৌন্দর্যের মোহ। চারপাশের আলোকিত নীল আকাশ, গাছপালার দোলা, বা পাখির কলকাকলি আমাদের অজান্তেই মুগ্ধ করে। জীবনের বেগ বা  গতি, প্রতিদিনের সংগ্রাম ও সৃষ্টির আনন্দের মাঝে এক অদৃশ্য ইচ্ছাশক্তি লুকিয়ে থাকে, যা আমাদের প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়।

দার্শনিক উপলব্ধি হলো, জীবনের সীমাবদ্ধতা বা মৃত্যুচিন্তাই অনেক সময় জীবনের প্রতি তীব্র ভালোবাসা ও নির্লিপ্তির জন্ম দেয়। এই মোহময় টানটি আমাদের জীবনের শূন্যতাগুলোকে ভরিয়ে তোলে। 

জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বা এই টানটির প্রতি নান্দনিক উপলব্ধি কি? জীবন কে এত ভালবাসি বলেই আবেগ আর কল্পনার জন্ম হয়। আর কল্পনার জীবন ও জগতকে সৌন্দর্যময়তায় টেনে নিয়ে যায়। তাইতো আমরা কবিতা লিখি। আর এই নান্দনিক দৃষ্টিভঙ্গি থেকে সাহিত্যের সৃষ্টি । 


সংক্ষিপ্ত জীবনের সবকিছুই সাঙ্গ করে চলেই যখন যাব কিছু লিখে যাই। জীবন ও জগতকে নিয়ে সুন্দর সুন্দর অনেক লিখে যেতে ইচ্ছে করে। তখনই নিজেকে নিজেই এক মনোবিজ্ঞানী হিসেবে তৈরি করে ফেলি। জীবন সংক্ষিপ্ত বলেই মানুষ সময়ের মূল্য দেয় এবং দীর্ঘস্থায়ী সৃষ্টি করে যায়। আবার সৌন্দর্যপ্রিয়তাই ভ্রমণপিপাসা  বাড়িয়ে তোলে। 

সংক্ষিপ্ত জীবন বলেই জীবনকে এত সুন্দর শুদ্ধ এবং মাজা ঘষা করে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলি, অর্থপূর্ণ করে তুলি।

__________________________________________