Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

অরুণ কুমার সাউ, ময়না: 'সুস্থ সমাজ গড়তে যোগাসনের কোনো বিকল্প নেই'— এই বার্তাকে সামনে রেখেই ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। ময়না বিডিও অফিস প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।এদ…


অরুণ কুমার সাউ, ময়না: 'সুস্থ সমাজ গড়তে যোগাসনের কোনো বিকল্প নেই'— এই বার্তাকে সামনে রেখেই ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। ময়না বিডিও অফিস প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিডিও জগন্নাথ বিশ্বাস, জয়েন্ট বিডিও সুখেন্দু হাজরা, অনিমেষ ব্যানার্জি, বিশিষ্ট যোগ শিক্ষক গৌতম গুরু, পরিবেশ ও বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র এবং সম্রাট সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে বিডিও জগন্নাথ বিশ্বাস বলেন, - আজকের এই দিনটির গুরুত্ব অপরিসীম। আমরা যাতে শুধু আজকের দিনেই সীমাবদ্ধ না থেকে সারা বছর নিয়মিত যোগাভ্যাস করতে পারি এবং নিজেদের সুস্থ রাখতে পারি, প্রশাসনের পক্ষ থেকে এটাই আমাদের মূল প্রয়াস।যোগ শিক্ষক গৌতম গুরু তাঁর বক্তব্যে প্রতিদিনের জীবনে যোগাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাসন করা উচিত। অন্যদিকে, বিশিষ্ট সমাজকর্মী দিলীপ কুমার পাত্র বলেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে প্রতিটি মানুষেরই নিয়মিত যোগচর্চা করা প্রয়োজন।

প্রশাসন সূত্রের খবর, এদিনের এই যোগ শিবিরে সাধারণ মানুষ ও ব্লক প্রশাসনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সব মিলিয়ে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অভিজ্ঞ ট্রেনারের অধীনে যোগাভ্যাস করেন। সামগ্রিকভাবে ব্লকের এই উদ্যোগ সর্বস্তরের মানুষের কাছে বেশ প্রশংসিত হয়েছে।