অরুণ কুমার সাউ নন্দকুমার: গ্রামবাংলার মাটিতে বিজ্ঞানচেতনার বিকাশ ও যুক্তিবাদী মানসিকতা প্রসারের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ প্রত্যক্ষ করল নন্দকুমারের কড়ক এলাকা। যথাযোগ্য মর্যাদার সঙ্গে কড়ক এস. এস. হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গে…
অরুণ কুমার সাউ নন্দকুমার: গ্রামবাংলার মাটিতে বিজ্ঞানচেতনার বিকাশ ও যুক্তিবাদী মানসিকতা প্রসারের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ প্রত্যক্ষ করল নন্দকুমারের কড়ক এলাকা। যথাযোগ্য মর্যাদার সঙ্গে কড়ক এস. এস. হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নন্দকুমার সি. ভি. রমন বিজ্ঞান কেন্দ্রের অভীক্ষা কেন্দ্র ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই সঙ্গে এদিন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল 'কড়ক বিজ্ঞান সভা', যা আগামী দিনে এলাকার বিজ্ঞানমনস্ক নতুন কমিটি গঠন ও বিশিষ্টজনদের উপস্থিতি
অনুষ্ঠানের একটি অন্যতম প্রধান আকর্ষণ ছিল নবগঠিত 'কড়ক বিজ্ঞান সভা'-র কমিটি ঘোষণা। সর্বসম্মতিক্রমে এই সভার সভাপতি নির্বাচিত হয়েছেন কড়ক এস. এস. হাই স্কুলের প্রধান শিক্ষক নিতাই চাঁদ প্রামানিক এবং সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন সহশিক্ষক কাঞ্চন কুমার বেরা।এদিনের এই জমজমাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক বুদ্ধদেব মণ্ডল, বিভিন্ন অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কড়ক এস. এস. হাই স্কুলের শ্রদ্ধেয় সচিব, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভীক্ষা পরীক্ষায় সফল হওয়া কৃতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের মঞ্চ থেকে নন্দকুমার সি. ভি. রমন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্র কুমার ভক্তা উপস্থিত অতিথিবৃন্দের হাতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্মারক সম্মাননা তুলে দেন। পাশাপাশি, কড়ক স্কুলের প্রধান শিক্ষকের হাতে অভীক্ষা কেন্দ্রের বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।

