নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... মেদিনীপুর শহরে উপকন্ঠে অবস্থিত কেরানীচটি এলাকার কেরানীচটি নাগরিক কমিটির উদ্যোগে শনিবার স্থানীয় কেরানীচটি সব্জী বাজারে অনুষ্ঠিত হলো দশম বর্ষের রক্তদান শিবির। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় …
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ... মেদিনীপুর শহরে উপকন্ঠে অবস্থিত কেরানীচটি এলাকার কেরানীচটি নাগরিক কমিটির উদ্যোগে শনিবার স্থানীয় কেরানীচটি সব্জী বাজারে অনুষ্ঠিত হলো দশম বর্ষের রক্তদান শিবির। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই শিবিরে রক্তদানে এগিয়ে এলেন ৭৭ জন রক্তদাতা। শিবির আয়োজনে সহযোগিতা করেন কলকাতার 'উই ফর অল' সংস্থা।
শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, অধ্যক্ষ সত্যব্রত দোলোই, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল,
সমাজকর্মী কুণাল ব্যানার্জী,নৃত্যশিল্পী
ঈশিতা চ্যাটার্জী, রাজনারায়ণ দত্ত,শ্রাবণী দত্ত,সমাজকর্মী সুরজিৎ দাস,সম্বরণ সামন্ত,
সুদীপ কুমার খাঁড়া,সুমন চ্যাটার্জী,কৌস্তভ ভট্টাচার্য প্রমুখ।
আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন নেপাল ভূঁইয়া,কার্তিক সিং
শিবু গোস্বামী,সুব্রত দত্ত, শতাব্দী চক্রবর্তী গোস্বামী প্রমুখ।


