Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে মদ বিরোধী নাগরিক কমিটি’র উদ্যোগে ‘কবি প্রণাম’ সাংস্কৃতিক সন্ধ্যা

অরুণ কুমার সাউ, তমলুক : বর্তমান সমাজে প্রতিনিয়ত ঘটে চলা মনুষ্যত্ব ও সামাজিক অবক্ষয় রুখতে মনীষীদের জীবন চর্চা আজ অত্যন্ত প্রাসঙ্গিক। এই উদ্দেশ্যকে সামনে রেখেই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভ…


অরুণ কুমার সাউ, তমলুক : বর্তমান সমাজে প্রতিনিয়ত ঘটে চলা মনুষ্যত্ব ও সামাজিক অবক্ষয় রুখতে মনীষীদের জীবন চর্চা আজ অত্যন্ত প্রাসঙ্গিক। এই উদ্দেশ্যকে সামনে রেখেই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য জানাতে তমলুকে আয়োজিত হয়ে গেল একটি বিশেষ ‘কবি প্রণাম’ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘মদ বিরোধী নাগরিক কমিটি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।শনিবার বিকেল থেকে তমলুকের পুরনো রেজিস্ট্রি অফিসের সামনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছিল।রবীন্দ্র-নজরুল স্মরণের এই মঞ্চে সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ শামিল হন।অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিল একাধিক সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশনা।চিত্রাঙ্কন ,আবৃত্তি,নৃত্য ও সঙ্গীত পরিবেশনে অংশ নেয় সব বয়সের ছেলেমেয়েরা।এদিনের আলোচনা সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক উদ্দীপ্ত পাল। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্র-নজরুল চর্চার প্রয়োজনীয়তা এবং যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে এই ধরণের প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন।

কমিটির অন্যতম কর্মকর্তা শিক্ষক শম্ভু মান্না বলেন - "বর্তমান সমাজে যে নৈতিক ও সামাজিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা থেকে মুক্তি পেতে মনীষীদের জীবন ও দর্শন চর্চার কোনো বিকল্প নেই।" সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শম্ভু মান্না, কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় কর, নিতাই প্রামানিক এবং গীতা কর। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গৌতম ঘোষ। এলাকার সর্বস্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এদিনের অনুষ্ঠানকে সফল রুপ দেয়।