নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর..... বৃহস্পতিবার সকালে শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক) এর সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে বাল্যবিবাহ এবং শিশু পাচার বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আর এই আলোচনা সভায…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর..... বৃহস্পতিবার সকালে শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল (উচ্চতর মাধ্যমিক) এর সত্যজিৎ রায় সম্মিলনী কক্ষে বাল্যবিবাহ এবং শিশু পাচার বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আর এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা ।
সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশনারা খান এবং শালবনী থানার আই. সি. সৌরভ ঘোষ, প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী প্রমুখ। সকাল সাড়ে আটটার সময় যখন এস পি ম্যাডাম উপস্থিত হলে তখন তাঁকে স্বাগত জানান বিদ্যালয়ের এন সি সি ইউনিটের ক্যাডেটরা। তারপর কানায় কানায় পূর্ণ হলে প্রায় আটশত ছাত্র ছাত্রীদের সামনে প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখলেন আর প্রাণিত করে গেলেন আমাদের সবাইকে।
শুরুতে জাতীয় স্তোত্র 'বন্দেমাতরম' এবং শেষে লতা মঙ্গেশকরের গাওয়া 'বন্দেমাতরম' দিয়ে অনুষ্ঠান শেষ হলো। পাশাপাশি এদিন বাল্যবিবাহ প্রতিরোধে শিবির অনুষ্ঠিত হয় মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে।
সেখানে উপস্থিত ছিলেন এস পি পাপিয়া সুলতানা, সমাজকর্মী রোশেনারা খান, শালবনী থানার আই সৌরভ ঘোষ, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া প্রমুখ।



