নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ব্যাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত সচেতনতা সভা অনুষ্ঠিত হলো শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ব্যাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত সচেতনতা সভা অনুষ্ঠিত হলো শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পাপিয়া সুলতানা, আইপিএস, সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খান, শালবনি থানার আইসি সৌরভ ঘোষ , প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িযা প্রমুখ। শুরুতেই চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়ার স্বাগত ভাষণের পর নিজের জীবনের এবং বাস্তব অভিজ্ঞতা সম্বলিত বক্তব্য রাখেন রোশেনারা খান।
পাপিয়া সুলতানা তাঁর জীবনের উৎসাহব্যঞ্জক কাহিনী এবং আইপিএস হয়ে ওঠার পেছনে তার ত্যাগ ও তিতিক্ষা বিদ্যাপীঠের কন্যারত্নদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, মেয়েরা শুধু সংসারধর্ম পালন করবে, রান্না করবে এই নয়, সমাজ বদলের একমাত্র হাতিয়ার বইকে তারা আপন করে নেবে, ভালবাসবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে। শিক্ষার্থীদের অত্যন্ত অনুপ্রেরণামূলক ও উৎসাহব্যঞ্জক কথা বলে তিনি তাদের মন জয় করেন। অনুষ্ঠান শেষে বিদ্যাপীঠ প্রাঙ্গণে চারা গাছ রোপনের পর শিক্ষার্থীদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।
বিদ্যাপীঠের সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের আচার-আচরণ এবং নিয়ম-শৃঙ্খলা তাকে মুগ্ধ করেছে, এ কথা জানাতেও তিনি ভোলেননি।
বাবা মার চাপে কেউ বাল্যবিবাহ করবে না, কেউ বাড়ি থেকে পালিয়ে বিয়ে করবে না, তিনি শিক্ষার্থীদের এই অঙ্গীকার করান এবং শালবনি থানা তাদের যথাযথ সহযোগিতা করবে, এই আশ্বাস দেন।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, এরকম কর্মসূচি বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ হবে এবং বাল্যবিবাহ রোধে বিদ্যাপীঠ কর্তৃপক্ষ মেয়েদের পাশে থাকবে বলে জানান। আগামীতে ম্যাডামের সুপরামর্শ এবং অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের প্রেরণা জোগাবে। পাশাপাশি এদিন শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বাল্যবিবাহ প্রতিরোধে ও শিশু পাচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের এস পি পাপিয়া সুলতানা, সমাজকর্মী রোশেনারা খান, শালবনী থানার আই সি সৌরভ ঘোষ , প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী প্রমুখ।


