নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর : চেনা ছকের বাইরে গিয়ে পালিত হলো ২৫ তম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের টোপগাড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক ও গৃহশিক্ষক গৌরাঙ্গ মণ্ডল ও তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যাল…
নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর : চেনা ছকের বাইরে গিয়ে পালিত হলো ২৫ তম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের টোপগাড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক ও গৃহশিক্ষক গৌরাঙ্গ মণ্ডল ও তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা মণ্ডল তাঁদের ২৫ তম বিবাহ বার্ষিকীর দিনটি উদযাপনে করলেন সমাজবান্ধব, পরিবেশবান্ধব ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে।
এই উপলক্ষ্য এদিন সকালে তাঁদের উদ্যোগে চারাগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন দুপুরে রক্তদান শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদানে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবুজায়নের বার্তা দিতে সমস্ত রক্তদাতাদের হাতে উপহার হিসেবে চারাগাছ তুলে দেওয়া হয়।।পাশাপাশি এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বছরের বিভিন্ন সময়ে নিজের পেশার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কাজে যুক্ত থাকেন সমাজকর্মী গৌরাঙ্গ মন্ডল।
গৌরাঙ্গ মন্ডল বলেন, " আমরা অনেকদিন ধরেই এই ধরনের সামাজিক কর্মসূচি করতে চেয়েছিলাম। আজ তা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমার বাবাও এক বড় মনের সমাজ সেবক ছিলেন। তিনিও আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় নির্মানের জন্য নিজের জমি দান করেছিলেন, সকল শিশুদের উজ্জল ভবিষ্যতের লক্ষ্যে।আজ আমি উনার সন্তান হয়ে সামাজিক কাজ করতে পেরে আমি খুবই খুশি।
আমার দুই ছেলে অর্পণ মণ্ডল ও অঙ্কন মণ্ডল ও আমার আদর্শে অনুপ্রাণিত। আশাকরি আমার অবর্তমানে আমার দুই সন্তান এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে।" পাশাপাশি গৌরাঙ্গ মন্ডল ও অপর্ণা মন্ডল উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কর্মসূচিতে সুবর্ণরৈখিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত সমাজকর্মী সুনীতা প্রধান ও সমাজকর্মী বর্ণালী সুঁই জানান,এই ধরনের কর্মসূচিতে উপস্থিত হতে পেরে তাঁরা আনন্দিত।ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য মন্ডল দম্পতিকে শুভেচ্ছা জানানো হয়েছে।




