Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ যোগাভ্যাস কর্মসূচি

অরুণ কুমার সাউ, তমলুক: আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে আগাম ও তাৎপর্যপূর্ণ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সম্প্রতি নিমতৌড়ি স্থিত জেলা পুলিশ সদর দপ্তরে অত্যন্ত উৎসাহ ও উদ…


অরুণ কুমার সাউ, তমলুক: আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে আগাম ও তাৎপর্যপূর্ণ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সম্প্রতি নিমতৌড়ি স্থিত জেলা পুলিশ সদর দপ্তরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মসূচিটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার  অংশুমান সাহা । এছাড়াও জেলা সদরের অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং বেশ কয়েকজন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিত্ব এই যোগাভ্যাসে সক্রিয়ভাবে অংশ নেন।পুলিশের মতো একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ, চ্যালেঞ্জিং এবং মানসিক চাপযুক্ত পেশায় কর্মরত কর্মীদের সুস্থ ও সতেজ রাখাটাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।  নিয়মিত যোগচর্চা শরীরকে ফিট ও কর্মক্ষম রাখে,কঠিন পরিস্থিতিতেও মানসিক ভারসাম্য ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে,মানসিক দৃঢ়তা বাড়িয়ে দৈনন্দিন কাজের গতি ও গুণমান উন্নত করে। সুস্থ জীবনযাপন, মানসিক ভারসাম্য এবং কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগ পুলিশ সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত যোগচর্চার অভ্যাস গড়ে তোলার এক আন্তরিক প্রয়াস।এই সফল কর্মসূচির পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যেও একটি ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। জেলা পুলিশ প্রশাসন সমাজের সর্বস্তরের মানুষকে নিয়মিত যোগব্যায়ামকে তাঁদের দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে সবাই মিলে একটি সুস্থ, সচেতন এবং ইতিবাচক জীবনধারা গড়ে তোলা সম্ভব হয়।