Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুলিশ লাইনে মহাসমারোহে পালিত আন্তর্জাতিক যোগ দিবস: উপস্থিত পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকরা

অরুণ কুমার সাউ, তমলুক : ২১শে জুন বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬। এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায়। রবিবার সকালে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস চত…


অরুণ কুমার সাউ, তমলুক : ২১শে জুন বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬। এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায়। রবিবার সকালে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস চত্বরে অবস্থিত পুলিশ লাইনে অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হলো একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচি।এদিনের এই যোগ শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও পুলিশ কর্মীবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার  পুলিশ সুপার অংশুমান সাহা  এবং  অতিরিক্ত পুলিশ সুপার ।জেলা পুলিশের শীর্ষ কর্তাদের এই সক্রিয় অংশগ্রহণ সাধারণ পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।চাপমুক্ত জীবন, সুস্থ শরীর, শান্ত মন এবং একটি ইতিবাচক জীবনযাপনের বার্তা দিতেই জেলা পুলিশের পক্ষ থেকে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। ব্যস্ততা ও কঠোর ডিউটির মধ্যেও কীভাবে শরীর ও মনকে ফিট রাখা যায়, যোগাসনের মাধ্যমে সেই পাঠই দেওয়া হয় এদিন। উপস্থিত সকলেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিভিন্ন আসন ও প্রাণায়াম অভ্যাস করেন।"সুস্থ শরীর, শান্ত মন— যোগ হোক প্রতিদিনের জীবন।" — এই মূল মন্ত্রকে সামনে রেখেই আজকের পুরো কর্মসূচিটি পরিচালিত হয়।