Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় সিপিআই(এম)-এর সাধারণ সভা: উপস্থিত মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ শীর্ষ নেতৃত্ব

অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভার আয়োজন করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। রবিবার পাঁশকুড়া জোনাল সাংগঠনিক কমিটির ডাকে এই সভার আয়োজন করা …


অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভার আয়োজন করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। রবিবার পাঁশকুড়া জোনাল সাংগঠনিক কমিটির ডাকে এই সভার আয়োজন করা হয় স্থানীয় রবীন্দ্র নজরুল মঞ্চে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সভার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বলে মনে করছে রাজনৈতিক মহল।এদিনের এই দলীয় কর্মসূচিতে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক কমরেড মহম্মদ সেলিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী।



শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রবীন্দ্র নজরুল মঞ্চের এদিনের সভাটি কর্মী-সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল।নেতৃত্বদ্বয় বর্তমান সময়ের বিভিন্ন জ্বলন্ত ইস্যু, জনবিরোধী নীতি এবং সাংগঠনিক স্তরে আগামী দিনের লড়াই-আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। মহম্মদ সেলিম তাঁর ভাষণে বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বিকল্প বামপন্থার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। অন্যদিকে, সুজন চক্রবর্তী কর্মীদের উদ্দেশ্যে আগামী দিনে জনসংযোগ আরও বাড়ানোর বার্তা দেন। শীর্ষ নেতৃত্ব ছাড়াও এদিনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলি, মহাদেব মাইতি, নিতাই সান্নিগ্রাহী, সেক সাহাজুদ্দিন এবং নাজির হোসেন সহ জেলার অন্যান্য বিশিষ্ট বাম নেতৃবৃন্দ।

পাঁশকুড়া জোনাল সাংগঠনিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং দলকে বুথ স্তরে আরও শক্তিশালী করতেই এই সাধারণ সভার ডাক দেওয়া হয়েছিল।