নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে এদিন বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহী…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে এদিন বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে। সমবেত অতিথিদের উপস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান,তুলসী গাছে জল সিঞ্চন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক ড.শংকর কুমার গুছাইত, বিধায়ক ভদ্র হেমব্রম, বিধায়ক রমা প্রসাদ গিরি, বিধায়ক বিমান মাহাতো, জেলাশাসক বিজিন কৃষ্ণা, এডিএম গণ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর ষড়ঙ্গী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কৌশিকী দাশগুপ্ত, অধ্যাপক জগমোহন ভট্টাচার্য, অধ্যাপক দিলীপ ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট জনেরা। মন্ত্রী দিলীপ ঘোষ দিনটির তাৎপর্য উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

