নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসূনকুমার পড়িয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করে একাদশ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসূনকুমার পড়িয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করে একাদশ শ্রেণীর ছাত্রী দেবস্মিতা দে।
পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পশ্চিমবঙ্গকে নিয়ে নাচ, গান, আবৃত্তি এবং সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশিত হয়। এই দিবসের প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব উপলব্ধি করে শিক্ষার্থীরা অংকন প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং প্রশ্নোত্তর পরিচালনা করেন শিক্ষক সোমনাথ দেব, অঙ্কুশ কুমার মান্না, জাহাঙ্গীর শেখ প্রমুখ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। এই বিশেষ তাৎপর্যমন্ডিত দিনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয় এবং নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখেন বিদ্যাপীঠের সাংস্কৃতিক উপসমিতির অন্যতম শিক্ষক সুজিত কুমার শিট ।


