Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আনন্দপুরে যোগ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, কেশপুর, পশ্চিম মেদিনীপুর......"চাই বল, চাই স্বাস্হ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু" কবিগুরুর এই ভাবনাকে সামনে রেখে অতীত ঐতিহ্যবাহী যোগ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান আনন্দপুর উদয় সংঘ যোগব্যায়াম শিক্ষা নিকেতনের উদ…

 


নিজস্ব প্রতিবেদক, কেশপুর, পশ্চিম মেদিনীপুর......"চাই বল, চাই স্বাস্হ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু" কবিগুরুর এই ভাবনাকে সামনে রেখে অতীত ঐতিহ্যবাহী যোগ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান আনন্দপুর উদয় সংঘ যোগব্যায়াম শিক্ষা নিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগ দিবস। প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আনন্দপুর এলাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা যোগব্যায়াম প্রদর্শনের মাধ্যমে সচেতনতার পাঠ দেন।প্রশিক্ষক শোভন কুমার গোস্বামী বলেন -" নিয়মিত যোগাভ্যাস  আজকের দিনে উচ্চ রক্তচাপ,ব্লাড সুগার,অবসাদের মতো রোগকে দূরে রাখে। "  পাশাপাশি এদিন আনন্দপুর থানার উদ্যোগেও যোগব্যায়াম অনুশীলনের ব্যবস্থা হয়।