নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপির মনোনীত প্রার্থী ডঃ শঙ্কর কুমার গুছাইত জয়লাভ করেছেন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের…
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপির মনোনীত প্রার্থী ডঃ শঙ্কর কুমার গুছাইত জয়লাভ করেছেন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের চার নম্বর বাঁকিবাঁধ অঞ্চলের দক্ষিণশোল বুথে রাস্তা দীর্ঘদিন বেহাল থাকায় বিজয় মিছিল করা সম্ভব হয়নি। তাই দক্ষিণশোল বুথের অন্তর্গত শালডহরা গ্রামের রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে ওই বুথে বিজেপি প্রার্থী জয় লাভ করায় তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত ওই রাস্তাটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাই রাজ্যে পালাবদলের পর এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় লাভ করায় স্থানীয় বিজেপি নেতা তপন মাহাতো, মধু মাহাতো, দুলাল মাহাতোর নেতৃত্বে গ্রামবাসীদের সহযোগিতায় দক্ষিণশোল থেকে শালড্হরা গ্রাম যাওয়ার বেহাল রাস্তাটি মোরাম দিয়ে মেরামত করা হয়। তাই বিজেপি নেতাদের উদ্যোগে রাস্তা মেরামত করার পর রবিবার শালবনি থানার অনুমতি নিয়ে দক্ষিণশোল বুথে বিজেপি দলের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়।
ওই বিজয় মিছিলে এলাকার মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তপন মাহাতো মধু মাহাতো দুলাল মাহাতো সহ দলের অন্যান্য নেতারা। তাই ওই বিজয় মিছিল থেকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী ডক্টর শংকর কুমার গুছাইত কে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এলাকার সর্বস্তরের মানুষকে বিজেপি দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় ।

