নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শিক্ষকতার চাকুরী জীবন থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর নিলেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের ছাত্রদরদী শিক্ষক রবীন্দ্রনাথ মিদ্যা। জীববিদ্যার শিক্ষক রবীন্দ্রনাথ বাবু ২০১৪ সালে বদলী নিয়…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শিক্ষকতার চাকুরী জীবন থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর নিলেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের ছাত্রদরদী শিক্ষক রবীন্দ্রনাথ মিদ্যা। জীববিদ্যার শিক্ষক রবীন্দ্রনাথ বাবু ২০১৪ সালে বদলী নিয়ে চুয়াডাঙ্গা হাইস্কুলে জয়েন করেন।এর আগে তিনি ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকের পঞ্চগ্রাম শিক্ষা নিকেতনে শিক্ষকতা করতেন।ছাত্রপড়ানোর পাশাপাশি খেলাধুলা, যাত্রাপালা,নাটকে বিশেষ আগ্রহী ছিলেন রবিবাবু।
বিদ্যালয় কর্তৃপক্ষে সহযোগিতায় ছাত্রছাত্রীদের স্কুলছুট রুখতে সাধ্যমতো চেষ্টা করতেন রবিবাবু। বিদ্যালয়ের ফুটবল,কাবাডি,খো খো টীম গঠনেও তাঁর ভূমিকা থাকতো। খেলাধুলায় চূড়ান্ত না হলেও বেশ কিছু সাফল্যও এসেছে তাঁর তত্বাবধানে।ছাত্রছাত্রীদের ফরম ফিল আপ সংক্রান্ত সমস্যা নিরসনে তিনি অগ্রণী ভূমিকা নিতেন। ছাত্রছাত্রীদে ফরম ফিলাপ সংক্রান্ত জটিল সমস্যার সমাধানে কলকাতায় বোর্ড ও কাউন্সিলের অফিসেও ছুটে গেছেন বেশ কয়েকবার।ছুটির দিনেও বিদ্যালয়ের বিভিন্ন কাজে যুক্ত থাকতেন। বিদ্যালয়ে ২০১৮ সালে মঞ্চস্থ হওয়া নাটক 'দেনাপাওনা ' এবং ২০২৫ এ হীরক জয়ন্তী উৎসবে একটি পয়সা যাত্রাপালায় তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল।বিদ্যাদয়ের পরিচালন সমিতির সদস্য হিসেবে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন রবিবাবু।তাঁর স্ত্রী বন্দনা সামন্ত মিদ্যাও একজন শিক্ষিকা। দুই ছেলেমেয়ে ডাঃ সুশোভন মিদ্যা ও ডাঃ সুদীপ্তা মিদ্যা এম বি বি এস পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।রবিবাবুদের আদি বাড়ি কেশপুর ব্লকে। বর্তমানে তাঁরা মেদিনীপুর শহরে থাকেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের স্টাফ রুমে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁকে অবসর কালীন সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক ধ্রুবানন্দ ত্রিপাঠী,তপন কুমার মাইতি, সুদীপ কুমার খাঁড়া, শিক্ষিকা সর্বাণী দাস, শিক্ষাকর্মী আজিম আলি খান প্রমুখ। রবিবাবুকে সম্মান জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁকে সম্মান জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন সহকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

