নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রবিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে যথা যোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সকালে শুরুতে জাতীয় স্তোত্র ও জাতীয় সঙ্গীত গা…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রবিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে যথা যোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সকালে শুরুতে জাতীয় স্তোত্র ও জাতীয় সঙ্গীত গাওয়ার যোগ দিবসের অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানিক ভাবে কর্মসূচির সূচনা করেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক সহ অন্যান্যরা। শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক অভিজিৎ ব্যানার্জী, শিক্ষিকা পান্না মহাপাত্র,শিক্ষিকা জয়শ্রী মাইতি, শিক্ষক জগদীশ সিং এর তত্বাবধানে বিভিন্ন ধরনের যোগব্যায়াম করেন ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক -শিক্ষিকারা।
পাশাপাশি অনুষ্ঠিত হয় রিদিমিক যোগা। অন্যদিকে শিক্ষক অলকেশ মাইতির তত্ত্বাবধানে এন সি সি'র ক্যাডেটরা যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেয়।


