নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর ...কেয়ার অফ খেজুরি সমাজসেবী সংস্থার উদ্যোগে এবং মাই ভারত , গ্রীনভিউ নার্সারি স্কুলের সহযোগিতায় গ্রীনভিউ নার্সারি স্কুলে মহাসমারোহে পালিত হলো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী …
নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর ...কেয়ার অফ খেজুরি সমাজসেবী সংস্থার উদ্যোগে এবং মাই ভারত , গ্রীনভিউ নার্সারি স্কুলের সহযোগিতায় গ্রীনভিউ নার্সারি স্কুলে মহাসমারোহে পালিত হলো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী ও ‘বন্দে মাতরম’-এর ১৫০ তম বর্ষ উদযাপন। অনুষ্ঠানে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের উপস্থিতিতে দেশাত্মবোধের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
উপস্থিত ছিলেন কেয়ার অফ খেজুরি সমাজসেবী সংস্থার সভাপতি শুভ্রজিৎ পণ্ডা, খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিপদ মণ্ডল, গ্রীনভিউ নার্সারি স্কুলের প্রধান পূর্ণেন্দু মণ্ডল এবং কেয়ার অফ খেজুরির সদস্য হিরণ্ময় প্রামাণিক, শুভজিৎ দাস, শুভমিতা পাহাড়ী, টিয়া পাহাড়ী, দিব্যাঙ্কা পণ্ডা-সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ‘বন্দে মাতরম’ শুধু একটি গান নয়, এটি জাতীয় চেতনা, আত্মমর্যাদা ও দেশপ্রেমের চিরন্তন মন্ত্র। নতুন প্রজন্মের মধ্যে এই আদর্শ ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



