নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... প্রয়াত পিতামাতা ডাঃ তারক প্রসাদ চ্যাটার্জি ও স্বপ্না চ্যাটার্জির স্মৃতিতে পুত্র বিশিষ্ট চিকিৎসক ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি ও পুত্রবধূ প্রিয়াঙ্কা চ্যাটার্জির উদ্যোগে বিগত কয়েক বছরের মতো এবছর অনুষ্ঠি…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... প্রয়াত পিতামাতা ডাঃ তারক প্রসাদ চ্যাটার্জি ও স্বপ্না চ্যাটার্জির স্মৃতিতে পুত্র বিশিষ্ট চিকিৎসক ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি ও পুত্রবধূ প্রিয়াঙ্কা চ্যাটার্জির উদ্যোগে বিগত কয়েক বছরের মতো এবছর অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও নতুন বস্ত্র বিতরণ শিবির। মেদিনীপুর শহরে শরৎপল্লীতে আয়োজিত এই কর্মসূচি পরিচালনা করেন পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবেরোটরি এবং আর এক্স অন্বেষণা হাসপাতাল কর্তৃপক্ষ। পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবেরোটরি প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে ১০১ জন রক্তদাতা রক্তদান করেন।
পাশাপাশি ডাঃ ত্রিনাথ চ্যাটার্জির পরিবারের পক্ষ থেকে শতাধিক সহ নাগরিকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এটি ছিল এই কর্মসূচির ষষ্ঠ বর্ষ। এদিনের শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবব্রত চ্যাটার্জি। শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু তথ্য অন্বেষণা হাসপাতালের ব্যান্ড এম্বাসেডর আফরিন জাবি, প্রাক্তন স্বাস্থ্য কর্তা ডাঃ আর এন প্রধান, ডিসিসিআই কর্মকর্তা চন্দন রায়, সমাজসেবী দেবাশিস দাস,রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া, বিপ্লব আর্য, সুমন চ্যাটার্জি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, ডাঃ অসীম কুমার মাইতি,ডাঃ তড়িৎ অধিকারী, ডাঃ দীপক দাস অধিকারী, সমাজসেবী আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
চ্যাটার্জি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ ত্রিনাথ চ্যাটার্জি, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, দীপ চ্যাটার্জি সহ অন্যান্যরা। শিবির পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষক ডাঃ বিশ্বজিৎ পড়িয়া।


