নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলেন মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান গ্রামের গ্রামবাসী বৃন্দ। গ্রামের কিছু তরুণ যুবকের উদ্যোগে গড়ে ওঠা 'ভাই ভাই সেবা সমিতি'-এর…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলেন মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান গ্রামের গ্রামবাসী বৃন্দ। গ্রামের কিছু তরুণ যুবকের উদ্যোগে গড়ে ওঠা 'ভাই ভাই সেবা সমিতি'-এর উদ্যোগে এবং রাজারবাগান গ্রামীণ সমাজ উন্নয়ন পরিষদ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় রাজারবাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
শিবিরে উৎসবের মেজাজে রক্ত দিলেন ৭১ জন রক্তদাতা। যাঁরা রক্ত দিলেন তাঁদের অধিকাংশই মহিলা। ভার্চুয়ালি এই শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর এ ডি এম (জেলা পরিষদ) ড.সুকান্ত সাহা। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক,তথা বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব সুদীপ কুমার খাঁড়া। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ বি বি মন্ডল , চুয়াডাঙ্গা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক সমাজসেবী জাফর আলি বিশ্বাস, সমাজসেবী পাপ্পু চক্রবর্তী,সমাজসেবী সাজ্জাদ আলী বিশ্বাস, বিজ্ঞান মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সুধাপদ বসু, দিলীপ চক্রবর্তী, অভিজিৎ দাশ গোস্বামী, শুভ্রাংশু শেখর সামন্ত, গ্রামীন উন্নয়ন পরিষদের সভাপতি আনিসুদ্দিন খান, সম্পাদক ফারুক খান প্রমুখ, সহ সম্পাদক রসুল খাঁন প্রমুখ ।ভাই ভাই সেবা সমিতির পক্ষে গোটা কর্মসূচি সুষ্ঠু ভাবে পরিচালনা করেন মোঃ সেরাফত আলী খান, ইয়াদুল খান,মোঃ আফরোজ কামাল, যুবরাজ খান প্রমুখ।


