Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

অরুণ কুমার সাউ,কোলাঘাট : ১ লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস।কিংবদন্তি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী, বাংলার নবরূপকার তথা সফল মূখ্যমন্ত্রী, ভারত রত্ন ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৪১ তম জন্ম এবং ৬৫ তম প্রয়াণ দিবস। মানবকল্যাণে নিয়োজিত চিকিৎ…


অরুণ কুমার সাউ,কোলাঘাট : ১ লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস।কিংবদন্তি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী, বাংলার নবরূপকার তথা সফল মূখ্যমন্ত্রী, ভারত রত্ন ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৪১ তম জন্ম এবং ৬৫ তম প্রয়াণ দিবস। মানবকল্যাণে নিয়োজিত চিকিৎসকদের সম্মান জানাতে ভারত সরকার ১৯৯১ সাল থেকে এই বিশেষ দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস সম্মানে ঘোষনা করেন। এই উপলক্ষে বুধবার কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সংকেতের উদ্যোগে ডাঃ বিধান চন্দ্র রায়ের উদ্দেশ্যে পরম শ্রদ্ধা জ্ঞাপন করে, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের সম্বর্ধনা জানানো হয়। সেই সাথে জেলার প্রায় দুই শতাধিক বিশেষ রোগীদের  হাতে সুষম খাদ্য বন্টন করা হয়‌।

উদ্যোক্তাদের পক্ষে ডাঃ শ্যামল আদক জানান,-আমরা সারাবছর ধরেই নানা জনহিতকর কাজের সাথে পূর্ব জেলার " নিক্ষয় মিত্র " কর্মসূচিতে সামিল হয়ে এইসব পেসেন্টদের সুষম খাদ্য বিতরণ করে থাকি।তার মধ্যে আজকের দিনটি ছিল জাতীয় চিকিৎসক দিবস। আমরা বিভিন্ন ব্লকের সরকারি চিকিৎসকদে সংর্বধনা জানিয়ে সমগ্র চিকিৎসক এবং সহ চিকিৎসক ও কর্মীদের উদ্দেশ্যে আমাদের অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করলাম।সেই সাথে নির্দিষ্ট পেসেন্টদের হাতে একমাসের সুষম খাদ্য বিতরণ করা হল।"