অরুণ কুমার সাউ, তমলুক*: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সং…
অরুণ কুমার সাউ, তমলুক*: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহশিক্ষক পবিত্র কুমার ভক্তা ও মিন্টু প্রসাদ মাইতি। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ষষ্ঠ শ্রেণির ছাত্র অনীশ বেরা।এদিন ভারতের প্রখ্যাত চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. বিধান চন্দ্র রায়-এর জীবন ও কর্মের ওপর নির্মিত ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান বিভাগের শিক্ষক বিশ্বজিৎ দলুইসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শেষে স্টাফ কাউন্সিলের সম্পাদক কার্তিক চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন।

