Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা জুড়ে কুইজের তীব্র উন্মাদনা: জমজমাট আয়োজনে সম্পন্ন হলো 'হলদিয়া কুইজ লিগ' সিজন ২

অরুণ কুমার সাউ, হলদিয়া: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখন কুইজ লিগকে কেন্দ্র করে এক অনন্য মেধা ও বুদ্ধিবৃত্তিক অনুশীলনের জোয়ার এসেছে।স্কুল-কলেজ থেকে শুরু করে স্থানীয় ক্লাব ও সংগঠন—সবাই মেতে উঠেছে এই মননশীল প্রতিযোগিতায়। মেদিনীপ…


অরুণ কুমার সাউ, হলদিয়া: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখন কুইজ লিগকে কেন্দ্র করে এক অনন্য মেধা ও বুদ্ধিবৃত্তিক অনুশীলনের জোয়ার এসেছে।স্কুল-কলেজ থেকে শুরু করে স্থানীয় ক্লাব ও সংগঠন—সবাই মেতে উঠেছে এই মননশীল প্রতিযোগিতায়। মেদিনীপুরের কুইজপ্রেমীদের সেই উন্মাদনাকে নতুন মাত্রা দিতে বাজিতপুর সারদামণি হাইস্কুলে সফলভাবে আয়োজিত হয়ে গেল 'হলদিয়া কুইজ লিগ' – সিজন ২। 'হলদিয়া কুইজ লাভার্স'-এর উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন প্রতিযোগিতায় মেধার জমজমাট লড়াই নজর কেড়েছে সকলের।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই দিনভর কুইজ লিগের সূচনায় সদ্য প্রয়াত কুইজপ্রেমী অভ্রনীল মিদ্যা এবং শায়ন ব্যানার্জির প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।এবারের লিগে মোট ৯টি দলে ৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৯ জন প্রথিতযশা কুইজ মাস্টার—সম্রাট দত্ত, অনির্বাণ মণ্ডল, সৌগত কান্ডার, অরুনাংশু প্রধান, সুপ্রিয় মান্না, দীপসুন্দর দিন্দা, সতীনাথ মাইতি, কৌশিক মাজি এবং সঞ্জয় মাইতির পরিচালনায় ১০০টি কঠিন ও বুদ্ধিদীপ্ত প্রশ্নের মোকাবিলা করেন প্রতিযোগীরা।তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ১০০টি প্রশ্নের লড়াই শেষে শেষ হাসি হাসে মহিষাদল ম্যাডম্যাক্স (অধিনায়ক: সুদীপ সামন্ত),দ্বিতীয় স্থান টাউনশিপ থান্ডারস (অধিনায়ক: সৌরীন জানা), তৃতীয় স্থান:** সুতাহাটা সোলজারস (অধিনায়ক: রাকেশ মুখার্জি।সেরা স্কুল কুইজার দুলাল মিশ্র (মহিষাদল ম্যাডম্যাক্স) এবং চন্দ্রিমা আচার্য (টাউনশিপ থান্ডার্স)।ম্যান অব দ্য ম্যাচ (জেনারেল কুইজার)সৌগত দত্ত (মহিষাদল ম্যাডম্যাক্স) এবং ইন্দ্রজিৎ নায়ক (নন্দীগ্রাম নিনজাস)।


প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীর হাতে আকর্ষণীয় ট্রফি, স্মারক, সারদামণি মূর্তি, সাম্মানিক আর্থিক মূল্য, পশ্চিমবঙ্গ সরকার বনদপ্তরের দেওয়া চারাগাছ ও শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেওয়া হয়।এই কুইজ লিগের মঞ্চেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা 'জানা অজানায় রবীন্দ্রনাথ' শীর্ষক একটি বিশেষ বইয়ের উন্মোচন করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, অতি শীঘ্রই কুইজ সংক্রান্ত একটি নতুন ম্যাগাজিনও প্রকাশ পেতে চলেছে।


উদ্যোক্তাদের পক্ষে সন্দীপন দাস ও কৌশিক মাজি জানান, "জেলা জুড়ে কুইজের উন্মাদনা তৈরি ও তরুণ প্রজন্মের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এটি কেবল বিনোদন নয়, ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা নেবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সুজন কুমার বালা, মনীন্দ্রনাথ গায়েন, সুরজিৎ গুছাইত, মধূসুদন পড়ুয়া, মতিলাল দাস, নকুল ঘাঁটি, বিবেকানন্দ মুখার্জি, কৌশিক পান্ডা, সাম্য দাস, অরুন কুমার মাইতি, শঙ্কর মান্না, আখতার হুসেন, দেবব্রত মাইতি, সুভাষ দাস, ফাইয়াজ খান ও প্রীতম ঘোষাল সহ মহকুমা ও জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব মিলিয়ে কুইজপ্রেমীদের এই বর্ণাঢ্য মিলনমেলা এক অনন্য নজির সৃষ্টি করল।