নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... বিগত কয়েক বছরের মতো এবারও বিশিষ্ট সমাজসেবী অনয় মাইতির জন্মদিনকে সামনে রেখে অনয় মাইতি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও ট্রাই সাইকেল বিতরণ কর্মসূচী।…
রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক বিমান মাহাতো, পুরপ্রধান সৌমেন খান, মেদিনীপুরের বিধায়ক প্রতিনিধি অপরূপ বক্সী, আইনজীবী তীর্থঙ্কর ভকত, সমাজসেবী অরূপ দাস,কুন্দন গোপ, শান্তনু চক্রবর্তী,শ্যামল দাস, স্নেহাশিস ভৌমিক, শংকর মাঝি, অমিত সাউ রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম চৌধুরী, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া,চয়ন আচার, সুরজিৎ সরকার, শিক্ষিকা পাপিয়া চৌধুরী , শিক্ষক বুদ্ধদেব দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
উপস্থিত সকলে অনয় বাবুকে শুভেচ্ছা জানান। শিবির মঞ্চ সঞ্চালনা ও শিবির পরিচালনা করেন সুরজিৎ সরকার ,সূচী মাইতি , চয়ন আচার ও সুমন চ্যাটার্জী।


