নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... রবিবার সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুর বাইপাসে টোলগেট সংলগ্ন রাস্তার ধারে বৃক্ষ রোপন করা হয়। জারুল ও পলাশ মিলে মোট ২০ টি গাছ বসানো হয়ে এবং বাঁশ ও বস্তা দিয়ে ঘ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... রবিবার সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুর বাইপাসে টোলগেট সংলগ্ন রাস্তার ধারে বৃক্ষ রোপন করা হয়। জারুল ও পলাশ মিলে মোট ২০ টি গাছ বসানো হয়ে এবং বাঁশ ও বস্তা দিয়ে ঘিরা দেওয়া হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক ঝর্ণা আচার্য,সহ সভাপতি হীরক আট্য,সহ সম্পাদক মণিকাঞ্চন রায়,সক্রিয় সদস্য সোমা নায়েক, ইন্দ্রদীপ সিনহা,সনাতন শীট, বিশ্বজিৎ পাল, কৃষ্ণ গোপাল চক্রবর্তী প্রমুখ। কর্মসূচিতে যোগ দিতে এসেও জরুরি কাজ হাজির হওয়ায় কর্মসূচি শুরু হওয়ার আগে বেরিয়ে যান সদস্য সুদীপ কুমার খাঁড়া।
