Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঝাড়গ্রাম জেলার কাঁকো গ্রামে সি আই এল কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণময় আয়োজন

নিজস্ব প্রতিবেদক
ঝাড়গ্রাম...  ঝাড়গ্রাম জেলার কাঁকো গ্রামে  সি আই এল কাপ ফুটবল টুর্নামেন্টের বর্নময় আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট চব্বিশ টি দল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
CIL Cup ফুটবল টুর্নামেন্ট কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)-…


নিজস্ব প্রতিবেদক


ঝাড়গ্রাম...  ঝাড়গ্রাম জেলার কাঁকো গ্রামে  সি আই এল কাপ ফুটবল টুর্নামেন্টের বর্নময় আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট চব্বিশ টি দল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।


CIL Cup ফুটবল টুর্নামেন্ট কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)-এর সৌজন্যে স্পনসর করা হয়েছে এবং Back to Village সংগঠনের মাধ্যমে স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় এর বাস্তবায়ন করা হচ্ছে। টুর্নামেন্টের সফল আয়োজনের দায়িত্ব স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে Abhyudaya ও Kanko Five Star Sporting Club কে অর্পণ করা হয়েছে।


এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল গ্রাসরুট স্তরের তরুণ ফুটবল খেলোয়াড়দের একটি উপযুক্ত মঞ্চ প্রদান, তাঁদের প্রতিভাকে উৎসাহিত করা এবং গ্রামীণ এলাকায় ফুটবলের প্রতি আগ্রহ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করা। এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা তাঁদের ক্রীড়া প্রতিভা প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।


অনুষ্ঠানে স্থানীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমাংশু মাহাতো, প্রবীর পাল, ভজন পাল,সুব্রত রায় সহ প্রমুখ ব্যক্তিরা এবং তারা খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বিজয়ী দল Binpur M. S. Coaching Centre দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে CIL Cup-এর ট্রফি নিজেদের দখলে করে। বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি নির্ধারিত পুরস্কারের অর্থরাশিও প্রদান করা হয়।


টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। গ্রামীণ এলাকার তরুণ প্রতিভাবান ফুটবলারদের জন্য এই ধরনের উদ্যোগ তাঁদের ক্রীড়াজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।