Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে শিশু কন্যার উপর নির্যাতনের বিরুদ্ধে তমলুক থানায় ছাত্র যুব মহিলাদের বিক্ষোভ

অরুণ কুমার সাউ,তমলুক: তমলুকের মহাপ্রভু মন্দির চত্বরে মন্দিরেরই এক পরিবারের চার বছরের শিশু কন্যার উপর নারকীয় অত্যাচার ঘটেছে এবং হাসপাতালে ডাক্তারবাবু অভিযোগ করায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ঘটনা কয়েকদিন আগে ঘটলেও …

 


অরুণ কুমার সাউ,তমলুক: তমলুকের মহাপ্রভু মন্দির চত্বরে মন্দিরেরই এক পরিবারের চার বছরের শিশু কন্যার উপর নারকীয় অত্যাচার ঘটেছে এবং হাসপাতালে ডাক্তারবাবু অভিযোগ করায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ঘটনা কয়েকদিন আগে ঘটলেও তা প্রশাসনকে জানানো হয়নি কেন, সে প্রশ্ন উঠছে। এই শিশু কন্যার উপর অত্যাচারের বিরুদ্ধে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দেশ রাজ্যজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে রবিবার তমলুক থানায় স্মারকলিপি পেশ সহ বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্র সংগঠন এ আই ডি এস ও, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও, মহিলা সংগঠন এআইএমএসএস' এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার উপযুক্ত তদন্ত করতে হবে এবং এই ঘটনার তদন্ত সাপেক্ষে সকল দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সাথে সাথে এই এলাকায় যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে তার যথোপযুক্ত ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে।মহিলা সংগঠন এআইএমএসএস'এর জেলা সম্পাদিকা প্রতিমা জানা বলেন, দেশজুড়ে নারী নির্যাতন ব্যাপক ঘটছে। আরজিকর থেকে বারুইপুর ঘটনায় সবাই ভীত ও আতঙ্কিত। তমলুকের এই শিশু কন্যার ওপর অত্যাচার নতুন এক বিভীষিকা নিয়ে এসেছে। তমলুকের ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।