নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : সবুজায়নের লক্ষ্যে ১৪ থেকে ২০ জুলাই সারা রাজ্য জুড়ে 'অরণ্য সপ্তাহ পালন' কর্মসূচি পালন করা চলছে। শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক প্রতিষ্ঠানসহ ক্লাব ও সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি প্রক্রিয়…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : সবুজায়নের লক্ষ্যে ১৪ থেকে ২০ জুলাই সারা রাজ্য জুড়ে 'অরণ্য সপ্তাহ পালন' কর্মসূচি পালন করা চলছে। শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক প্রতিষ্ঠানসহ ক্লাব ও সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি প্রক্রিয়া চলছে।
এহেন কর্মসূচিকে সামনে রেখে এক অভিনব প্রক্রিয়ায় সামিল হলো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার খাকুড়দার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। শনিবার সবুজায়নের সংকল্প ও বৃক্ষ রোপন উৎসবের মধ্য দিয়ে সূচনা হয়অরণ্য সপ্তাহের। মায়ের নামে একটি গাছ, পরিবেশ রক্ষায় অভিনব যৌথ উদ্যোগে সামিল হলো- খাকুড়দার ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা, ভগবতী দেবী শিক্ষা নিকেতন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বেলদা বিজ্ঞান কেন্দ্র, খাকুড়দা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ ও কাগজের নৌকা সংগঠন।
অরণ্য সপ্তাহ পালনের শুভ সূচনা করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বসন্ত মিশ্র, বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ড. সুধাপদ বসু, ।উপস্থিত ছিলেন ভগবতী দেবী পিটিটিআই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র, বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব ড. বাবুলাল শাসমল, শিক্ষক নরসিংহ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলতে ১৮ জুলাই শনিবার বিকেলে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীকে তাদের পছন্দের চারা গাছ বিতরণ করা হয় এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ শে জুলাই রবিবার সকালে আয়োজনকারী ৬ টি সংস্থার পক্ষ থেকে একজন করে ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে অভিভাবিকা বৃন্দের উপস্থিতিতে চারা গাছ লাগান।
খাকুড়দা নিকটবর্তী আম্বিডাঙ্গর, গুড়দলা, খাকুড়দা, বড়মোহনপুর, দীঘা, ধনেশ্বরপুর গ্রামে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে গাছ লাগানো হয়। বলাই বাহুল্য এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকবৃন্দ। পাশাপাশি ছিল প্রতিবেশী বাড়ীর মানুষজনের কৌতুহল পূর্ণ জিজ্ঞাসা। 'মায়ের নামে একটি গাছ' বা 'এক পেড় মা কে নাম' অভিযানের মূল উদ্দেশ্য হলো মাতৃভূমির প্রতি সম্মান প্রদর্শন এবং পরিবেশ সংরক্ষণ। মায়েদের নিঃস্বার্থ ভালোবাসা ও লালন পালনের সাথে গাছের জীবনদায়ী প্রকৃতির মেলবন্ধন ঘটিয়ে মানুষকে বেশি করে বৃক্ষ রোপনে উৎসাহিত করা এবং সবুজায়নের অবদান রাখাই এর প্রধান লক্ষ্য।



