Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রথযাত্রার আগে মহিষাদলে তৎপর প্রশাসন, ১ কিমি রাস্তার দু’ধারের অবৈধ দোকান উচ্ছেদের কড়া নির্দেশ

*অরুণ কুমার সাউ, মহিষাদল:* আগামী ১৬ জুলাই ঐতিহ্যবাহী মহিষাদল রথযাত্রা। উৎসবের দিনগুলিতে রথের গতিপথে যাতে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এবার কোমর বেঁধে ময়দানে নামল প্রশাসন।রথের রাস্তা সম্পূর্ণ দখলমুক্…



*অরুণ কুমার সাউ, মহিষাদল:* আগামী ১৬ জুলাই ঐতিহ্যবাহী মহিষাদল রথযাত্রা। উৎসবের দিনগুলিতে রথের গতিপথে যাতে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এবার কোমর বেঁধে ময়দানে নামল প্রশাসন।রথের রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত করতে মহিষাদল থানা, ব্লক প্রশাসন এবং রথ পরিচালন কমিটির পক্ষ থেকে যৌথভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শনিবার প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এলাকায় মাইকিং করে অবৈধ দখলদারদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, মহিষাদল শহিদ বেদি এলাকা থেকে গুন্ডিচাবাটি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পথের দু’ধারে গড়ে ওঠা সমস্ত অবৈধ দোকানপাট অবিলম্বে সরিয়ে নিতে হবে।প্রশাসনের তরফ থেকে দখলদারদের দোকান সরানোর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে যাঁরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের দোকানপাট ও অবৈধ নির্মাণ সরিয়ে নেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রথ চলার পথে যত প্রকার 'ইনক্লোজমেন্ট' বা প্রতিবন্ধকতা রয়েছে, সব পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রথযাত্রার উৎসব মিটে যাওয়ার পরেও ওই সমস্ত জায়গায় আর নতুন করে কোনো রকম নির্মাণ কাজ করা যাবে না। প্রশাসনের বক্তব্য - "উৎসবের দিনগুলিতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। রথ টানার সময় সাধারণ মানুষের নিরাপত্তা এবং রথের অবাধ যাতায়াত সুনিশ্চিত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। কোনো রকম আপস করা হবে না।" উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।