*অরুণ কুমার সাউ, তমলুক:* নারীর সম্ভ্রম রক্ষায় সুটিয়া গণ আন্দোলনের প্রতিবাদী আদর্শ শিক্ষক বরুণ বিশ্বাসের শহীদ দিবসে রবিবার সকালে তমলুকের বড় বাজারে এলাকায় বরুণ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানায় বরুণ বিশ্বাস…
*অরুণ কুমার সাউ, তমলুক:* নারীর সম্ভ্রম রক্ষায় সুটিয়া গণ আন্দোলনের প্রতিবাদী আদর্শ শিক্ষক বরুণ বিশ্বাসের শহীদ দিবসে রবিবার সকালে তমলুকের বড় বাজারে এলাকায় বরুণ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানায় বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি। প্রসঙ্গত শিক্ষক বরুণ বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা এলাকার সুটিয়ায় মেয়েদের ওপর ধারাবাহিক নির্যাতন, অপহরণ, পাচার চক্র বন্ধের দাবিতে এলাকার সর্বস্তরের মানুষকে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন 'সুটিয়া প্রতিবাদী মঞ্চে'র মাধ্যমে। দীর্ঘ আন্দোলনে এলাকার মানুষ সংগঠিত হন এবং বহু ক্ষেত্রে নারীদের সম্ভ্রম রক্ষায় এই আন্দোলন জয় লাভের দিকে এগিয়ে যায়।
এমন এক সময় নিজ বিদ্যালয় কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে ফেরার পথে ৫ জুলাই ২০১২ সালে দুষ্কৃতীরা গোবরডাঙ্গা স্টেশনে গুলির আঘাতে তাকে নিহত করে। কুখ্যাত সুশান্ত চৌধুরী ও তার দলবল এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠে। তাই এই দিনে তাঁকে রাজ্যজুড়ে স্মরণ করছে বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি। এই উপলক্ষে তমলুকের বড়বাজারের ।
প্রভাতী অনুষ্ঠানে শিক্ষক বরুন বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষক সতীশ সাউ, প্রধান শিক্ষক সুমন কল্যাণ মাইতি, শিক্ষক সুমিত রাউত, অধ্যাপক সঞ্জীব কুইল্যা, ছাত্রী বিদিশা জানা, উলেমা খাতুন, শিক্ষক সন্দীপ সাহু প্রমুখ।প্রসঙ্গত বরুণ বিশ্বাসের খুনি দুষ্কৃতীদের শাস্তির দাবিতে পরিবারের পক্ষ থেকেও সম্প্রতি নবগঠিত রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে। তাই সর্বস্তরের জনগণ চায় এই প্রতিবাদী আদর্শ শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হোক।


