Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলের তলায় পূর্ব মেদিনীপুর মাধ্যমিক ডি আই অফিস,ক্ষোভ শিক্ষকদের

অরুণ কুমার সাউ,তমলুক :পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিস জলের তলায়। ক্ষোভ শিক্ষকদের। পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিস জেলা সদর তমলুকের মানিকতলা ভাড়া বাড়িতে চলছে।দীর্ঘদিন যাবত এই অফিস ভাড়াবা…


অরুণ কুমার সাউ,তমলুক :পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিস জলের তলায়। ক্ষোভ শিক্ষকদের। পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিস জেলা সদর তমলুকের মানিকতলা ভাড়া বাড়িতে চলছে।দীর্ঘদিন যাবত এই অফিস ভাড়াবাড়িতে চলছে। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে। এবং অপরিচ্ছন্ন অবস্থায়।গতকাল ও আজকের বৃষ্টিতে অফিস সম্পূর্ণ জলের তলায়। তিন থেকে চার ইঞ্চি জল জমে রয়েছে। ফাইলপত্র জলে ভেসে যাচ্ছে। আগামী দিনে কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষাকর্মীরা প্রচন্ড হয়রানিতে পড়বেন। এই সমস্যা সমাধানের জন্য বিগত দিনে বারে বারে প্রশাসনকে জানিয়েছি। কোন সদর্থক ভূমিকা পরিলক্ষিত হয়নি।

 এমতাবস্থায় এই অফিস দ্রুত সরকারি বিল্ডিং স্থানান্তরকরণ হওয়ার দাবি জানিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আজ স্মারকলিপি দেওয়া হয় কমিশনার অফ স্কুল এডুকেশন, পূর্ব মেদিনীপুর জেলাশাসক, মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক এবং রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীকে। এস টি ই এ'র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্না জানান, আপৎকালীন হিসেবে জমা জল সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়ার আবেদন জানাচ্ছি এবং অবিলম্বে এই অফিস সরকারি বিল্ডিংয়ে অবিলম্বে স্থানান্তরের দাবি জানাচ্ছি।