Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে ২২ শে শ্রাবণ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শনিবার ২২ শে শ্রাবণ ,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে রবীন্দ্র নিলয় সভাগৃহে  প্রাতঃকালীন ও সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জা…


 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... শনিবার ২২ শে শ্রাবণ ,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে রবীন্দ্র নিলয় সভাগৃহে  প্রাতঃকালীন ও সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো কবিগুরুকে। এদিন সকালে কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও চারাগাছ রোপণের মধ্য দিয় অনুষ্ঠানের সূচনা হয়।সকালের ও সন্ধ্যার অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র স্মৃতি সমিতির সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা।

সকালে ও সন্ধ্যায় একক ও সমবেত ভাবে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, যন্ত্রসংগীত,নৃত্য গীতি আলেখ্য পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,সঙ্গীতগুরু জয়ন্ত সাহা,বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, সঙ্গীত শিল্পী রথীন দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সকালে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায়।  তবলায় সহযোগিতায় ছিলেন অরুণ চট্টরাজ,গণেশ শ্যামল,বিদ্যুৎ বিকাশ দাশ। 


অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জয়ন্ত সাহা, রবীন্দ্রনাথ দাস ও ড.সুতৃপ্তা মন্ডলের পরিচালনায় উপস্থাপিত নৃত্য গীতি আলেখ্য 'এসেছে বর্ষা বড় চঞ্চল'।