Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের প্রধান-উপপ্রধানের ইস্তফা, পাঁশকুড়ায় গ্রাম পঞ্চায়েত দখলে নিল বিজেপি

কাজল মাইতি,দেশ মানুষ :​রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহেই এ বার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রাজনৈতিক সমীকরণ বদল। তৃণমূল পরিচালিত পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদত্যাগ করার পর নতুন করে বোর্ড গঠন…

 


কাজল মাইতি,দেশ মানুষ :

​রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহেই এ বার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রাজনৈতিক সমীকরণ বদল। তৃণমূল পরিচালিত পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পদত্যাগ করার পর নতুন করে বোর্ড গঠন করল বিজেপি। এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসতেই নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে শুভেচ্ছা জানালেন এলাকার বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়া শহর জুড়ে পদ্ম শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ উঠছিল। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের কমলা সন্নিগ্রাহী। তাঁর মেয়াদে একাধিক দুর্নীতির অভিযোগে সরগরম হয়ে উঠেছিল এলাকা। পরবর্তী সময়ে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের মৌসুমী রাউত পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পঞ্চায়েতে ডামাডোল শুরু হয়। একে একে ইস্তফা দেন তৃণমূলের প্রধান ও উপপ্রধান।

​এর পরেই ওই গ্রাম পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠনের তোড়জোড় শুরু হয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে বোর্ড দখল করে বিজেপি। নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বনশ্রী ঘড়া এবং উপপ্রধান পদে নির্বাচিত হয়েছেন গোবিন্দ পাত্র। পঞ্চায়েত হাতবদল হতেই আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। এলাকা জুড়ে আবির খেলা ও গেরুয়া মিষ্টিমুখ করানোর ধুম পড়ে যায়।

বোর্ড গঠনের দিন নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক সিন্টু সেনাপতি নিজেই। তিনি নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।

​প্রধান ও উপপ্রধানের পদত্যাগের পর বিজেপির এই বোর্ড দখল পূর্ব মেদিনীপুরে পদ্ম শিবিরের জমি আরও শক্ত করল।