নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর : আসামের শিবসাগর জেলায় বন্যাদুর্গত মধ্যে ত্রাণ বিলি, হলদিয়ার কিছু এলাকায় বন্যাদুর্গতের মধ্যে ত্রিপল বিলির পর এবার মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর …
নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর : আসামের শিবসাগর জেলায় বন্যাদুর্গত মধ্যে ত্রাণ বিলি, হলদিয়ার কিছু এলাকায় বন্যাদুর্গতের মধ্যে ত্রিপল বিলির পর এবার
মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার বন্যা কবলিত চণ্ডীপুর ব্লকের দামোদরপুর গ্রামে বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ বিলি করা হলো।বন্যা প্রভাবিত এই এলাকার প্রায় ২০০ টি পরিবারের হাতে ত্রাণ হিসেবে চাল, ডাল,সরষে তেল, সোয়াবিন, ওআরএস, আলু, পেঁয়াজ তুলে দেওয়া হল। কুইজ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই কর্মসূচি রূপায়িত হয়।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রিঙ্কু চক্রবর্তী, সদস্য গৌতম কুমার বোস, সুভাষ জানা, সৌমেন গায়েন, সুতপা বসু, অরবিন্দ মাইতি, কমলিকা সামন্ত , ভাস্করব্রত পতি প্রমুখ। এই কাজে কুইজ কেন্দ্রকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন স্থানীয় সমাজকর্মী পরাক্রম শাসমল এবং দামোদরপুর পাঁচ নম্বর অঞ্চলের গ্রামবাসীবৃন্দ।
শুধু ত্রাণ সামগ্রী বিলি নয়,গ্রামের প্রত্যেকের হাতে রাখী পরিয়ে দেওয়া হল সংগঠনের পক্ষ থেকে। এই রাখী বন্ধন যেন হয়ে উঠে মানবিক বন্ধন, পাশে থাকার,সাথে থাকার বন্ধন।


