নিজস্ব প্রতিবেদক খেজুরি, পূর্ব মেদিনীপুর: জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে কেয়ার অফ খেজুরীর উদ্যোগে খেজুরি কলেজ, এপিপি ক্লাব ও শারীরশিক্ষা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হল আন্তঃকলেজ ভেগান ফুটবল প্রতিযোগিতা।
“আবেগ নিয়ে খেলি, সহমর্ম…
নিজস্ব প্রতিবেদক খেজুরি, পূর্ব মেদিনীপুর: জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে কেয়ার অফ খেজুরীর উদ্যোগে খেজুরি কলেজ, এপিপি ক্লাব ও শারীরশিক্ষা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হল আন্তঃকলেজ ভেগান ফুটবল প্রতিযোগিতা।
“আবেগ নিয়ে খেলি, সহমর্মিতা নিয়ে বাঁচি”—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় খেলাধুলার পাশাপাশি প্রাণী ও পরিবেশের প্রতি সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গৌতম দণ্ডপাঠ, ড. কুন্তল ঠাকুর-সহ অধ্যাপক-অধ্যাপিকা ও অন্যান্য অতিথিবৃন্দ। কেয়ার অফ খেজুরীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি শুভ্রজিত পণ্ডা।
অনুষ্ঠানে কলেজকে একটি ভেগান ফুটবল উপহার দেওয়া হয়। পাশাপাশি সকলের জন্য পরিবেশন করা হয় সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক জলখাবার। ক্রীড়ার মাধ্যমে প্রাণী-নির্যাতনমুক্ত ও পরিবেশবান্ধব ভবিষ্যতের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য।