Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভিন্ন আঙ্গিকে জনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদক পশ্চিম মেদিনীপুর ....৮০ তম স্বাধীনতা দিবস একটু ভিন্ন আঙ্গিকে পালিত হলো মেদিনীপুর সদর ব্লকের রামনগর-নতুন বাজারে জনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। ক্লাবের সদস্যদের কথায় "আমরা জানি যে আমরা যদি স্বাধীন না হতাম তা…


নিজস্ব প্রতিবেদক পশ্চিম মেদিনীপুর ....৮০ তম স্বাধীনতা দিবস একটু ভিন্ন আঙ্গিকে পালিত হলো মেদিনীপুর সদর ব্লকের রামনগর-নতুন বাজারে জনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। ক্লাবের সদস্যদের কথায় "আমরা জানি যে আমরা যদি স্বাধীন না হতাম তাহলে সে দুর্গা পুজো বা, ঈদ কোন কিছুই হয়তো আমরা খুব ভালোভাবে আনন্দের সাথে করতে পারতাম না।

আমাদের কাছে সবকিছু উৎসবের আগে সবচেয়ে বড় উৎসব হলো স্বাধীনতা দিবস উৎসব। তাই যেভাবে আমরা পুজোর প্যান্ডেল বা মহরমের তাজিয়া করি সেই ভাবেই বিগত বছর গুলোর ন্যায় এই বছরও এক নতুন থিমের আঙ্গিকে স্বাধীনতা দিবস উদযাপান করলাম'। প্রতিবারের মতো এবারও ক্লাবের উদ্যোগে থিমে মাধ্যমে কাঠামো বানিয়ে স্বাধীনতা দিবস পালন করা  দেখে খুশি এলাকার মানুষ।