অরুণ কুমার সাউ, পাঁশকুড়া : পাঁশকুড়া ১ ব্লক প্রশাসনের উদ্যোগে পাঁশকুড়া বালিডাংরির রবীন্দ্র নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল যুব সংসদ, তাৎক্ষণিক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। ব্লক প্রশাসনের আন্তরিক আয়োজন এবং এলাকার বিভিন্ন বিদ্যালয়…
অরুণ কুমার সাউ, পাঁশকুড়া : পাঁশকুড়া ১ ব্লক প্রশাসনের উদ্যোগে পাঁশকুড়া বালিডাংরির রবীন্দ্র নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল যুব সংসদ, তাৎক্ষণিক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। ব্লক প্রশাসনের আন্তরিক আয়োজন এবং এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের বিপুল উৎসাহে প্রথম দিনের কর্মসূচি সাফল্যমণ্ডিত হয়। অনুষ্ঠানে কুইজ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি আলোক মাইতি। তাঁর সঞ্চালনায় প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে দারুণ উদ্দীপনা সৃষ্টি করে।প্রতিযোগিতার শুভ সূচনায় উপস্থিত আধিকারিকরা যুব সমাজ ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এদিন উপস্থিত ছিলেন পাঁশকুড়া ১ ব্লকের বিডিও মোহন ভার্মা, জয়েন্ট বিডিও জাফর উল্লা মন্ডল, এসআই রাজীব বিশ্বাস, পাঁশকুড়া দক্ষিণ) এসআই কাঞ্চন পাল(পাঁশকুড়া উওর),এসআই দেবাশীষ গায়েন (পাঁশকুড়া ১),বি ওয়াই ও বিশ্বজিৎ মালিক অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন যে, আগামী দিনে উপযুক্ত নেতৃত্ব গঠনে ও গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখতে ছাত্রাবস্থায় যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
সমগ্র কর্মসূচিতে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ব্লক প্রশাসন।


