নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.....শালবনি ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ে সোমবার মহা সমারোহে উদযাপিত হল সংস্কৃত দিবস। এই অনুষ্ঠানে দেবী সরস্বতীর ছবিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.....শালবনি ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ে সোমবার মহা সমারোহে উদযাপিত হল সংস্কৃত দিবস। এই অনুষ্ঠানে দেবী সরস্বতীর ছবিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
বেদ মন্ত্র সহযোগে একত্রে প্রদীপ প্রজ্জলন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। সংস্কৃত শিক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা গণের সামনে দীর্ঘক্ষণ সংস্কৃত ভাষায় আলোচনা করেন সংস্কৃতের বিষয় শিক্ষক নীলমণি মণ্ডল ।
সংস্কৃত যে আদি ভাষা সমস্ত ভাষার উৎপত্তি সংস্কৃত থেকে এবং সংস্কৃত থেকে চিকিৎসা বিজ্ঞান পদার্থবিদ্যা রসায়নবিদ্যা সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে এই সংস্কৃত থেকেই, প্রাচীন আয়ুর্বেদ থেকেই আজকের চিকিৎসা ব্যবস্থায় অনেককিছু এসেছে, সংস্কৃত পড়লে ছাত্রছাত্রীরা বিনয়ী হয় সংযত হয় নম্র হয়, ভদ্র হয় ইত্যাদি বিষয় নিয়ে অতি বিস্তৃতভাবে সংস্কৃত ভাষায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক নীলমণি মন্ডল মহাশয় ।
কবিতা পাঠ সংগীত পরিবেশন, গল্প বলা ইত্যাদিতে ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। সংস্কৃত দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীসহ প্রাক্তন ছাত্রছাত্রীরাও।
পুরো অনুষ্ঠানটি ভিডিও হিসেবে মোবাইলে ধারণ করেন বিদ্যালয়ের শিক্ষিকা দীপান্বিতা ঘোষ। মঙ্গলবার গোটা অনুষ্ঠানটি প্রোজেক্টার সহযোগে সমস্ত ছাত্রছাত্রীদের দেখানো হবে।






