Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৮০ তম স্বাধীনতা দিবসে মানবিক উদ্যোগ নিল ইউ উইকিয়ার ফাউন্ডেশন, লক্ষ্য “মাতৃ বন্দনা"

অরুণ কুমার সাউ, কাঁথি: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগ নিল সামাজিক সংগঠন 'উই কেয়ার ফাউন্ডেশন'। এবছর তাদের মূল লক্ষ্য ছিল ‘মাতৃ বন্দনা’। সেই বার্তা নিয়েই এগরা ও কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গর্ভবত…


অরুণ কুমার সাউ, কাঁথি: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগ নিল সামাজিক সংগঠন 'উই কেয়ার ফাউন্ডেশন'। এবছর তাদের মূল লক্ষ্য ছিল ‘মাতৃ বন্দনা’। সেই বার্তা নিয়েই এগরা ও কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গর্ভবতী ও প্রসূতি মায়েদের হাতে ফল, খাদ্যসামগ্রী ও চারাগাছ তুলে দেওয়া হলো।

‘সংগঠনের পতাকা উত্তোলনের সাথে সাথে একটা গাছ মায়ের নামে’—এই অঙ্গীকারকে সামনে রেখেই দিনভর এই বিশেষ কর্মসূচি পালিত হয়। হাসপাতালের মোট ২৫০ জন মায়ের হাতে চার রকমের ফল, কেক, বিস্কুট এবং একটি করে চারাগাছ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ও কাঁথি মহকুমা হাসপাতালের সুপারদ্বয়।

উই কেয়ার ফাউন্ডেশন সারা বছরই নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকে, স্বাধীনতা দিবসের দিনটিতেও তার ব্যতিক্রম ঘটেনি। সংগঠনের সভাপতি সুভাষ নন্দ ও সহ-সভাপতি সুদীপ গিরি এই কর্মসূচি সফল করতে সাহায্য করা সমস্ত শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, সংগঠনের কর্ণধার উজ্জয়িনী ব্যানার্জি এই মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য ‘এগরা দীঘামোড় পারুল মার্কেট কমিটি’কে বিশেষ সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান।