Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষিকার চরম অভাব, বন্ধের মুখে সান্ত্বনাময়ী হাই স্কুলের প্রাথমিক বিভাগ: প্রতিরোধের ডাকে তমলুকে নাগরিক কনভেনশন

অরুণ কুমার সাউ,তমলুক : ঐতিহ্যমন্ডিত রাজকুমারী সান্ত্বনাময়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চরম অভাবের কারণে বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতি প্রতিরোধে বুধবার তমলুক শহরে বিশিষ্ট নাগরিক, অভিভাবক, প্রাক্তনী ও শিক্ষ…


অরুণ কুমার সাউ,তমলুক : ঐতিহ্যমন্ডিত রাজকুমারী সান্ত্বনাময়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চরম অভাবের কারণে বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতি প্রতিরোধে বুধবার তমলুক শহরে বিশিষ্ট নাগরিক, অভিভাবক, প্রাক্তনী ও শিক্ষা অনুরাগী মানুষদের উপস্থিতিতে এক প্রতিবাদী নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সরকারি সাহায্যপ্রাপ্ত  বিদ্যালয়টির প্রাথমিক বিভাগের নিয়োগকারী কর্তৃপক্ষ হলো ডিরেক্টরেট অব স্কুল এডুকেশন । উদ্বেগজনক বিষয় হলো, গত ২০ বছর ধরে এখানে কোনো নতুন শিক্ষিকা নিয়োগ হয়নি। বর্তমানে মাত্র ২ জন শিক্ষিকা ২২০ জন ছাত্রীর পঠন-পাঠনের দায়িত্ব সামলাচ্ছেন।

কনভেনশনের প্রধান বিষয় ও দাবিসমূহ হল  শিক্ষার অধিকার আইন অনুযায়ী ২২০ জন ছাত্রীর জন্য অন্তত ৮ জন শিক্ষিকা থাকা বাধ্যতামূলক। ২ জন শিক্ষিকা দিয়ে দৈনন্দিন ক্লাস চালানো অসম্ভব হয়ে পড়ায় মাধ্যমিক বিভাগের ভোকেশনাল শিক্ষকদের দিয়ে কোনোক্রমে পঠন-পাঠন চালানো হচ্ছে। কনভেনশনে সর্বসম্মত প্রস্তাব পাঠ করেন শিক্ষিকা বন্দনা অধিকারী। দ্রুত প্রশাসনিক তৎপরতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষিকা নিয়োগের জোর দাবি জানানো হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তনী দিপালী পাড়ই, চন্দ্রিমা অধিকারী, অশোক কুমার শী, বন্দনা অধিকারী, প্রাক্তন শিক্ষক তপন কুমার জানা, সাম্য চক্রবর্তী, প্রাক্তন প্রধান শিক্ষক সোমপ্রকাশ মাইতি, গুরু প্রসাদ জানা, শিক্ষক সতীশ সাউ, অভিভাবিকা শ্রাবন্তী মাজী, রিংকু অধিকারী ঘড়া, মৌমিতা সাহু, গুরুপদ মণ্ডল, অধ্যাপক সঞ্জীব কুইলা এবং সেভ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক শুভেন্দু শেখর দাস।বিদ্যালয় বাঁচানোর এই লড়াইকে এগিয়ে নিতে কনভেনশন শেষে "সেভ গভ: স্কুলস এন্ড এডুকেশন ইউনাইটেড ফোরাম" গঠিত হয়।সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কুমার পাড়ই, সম্পাদক মৌমিতা প্রামানিক, যুগ্ম সহ-সম্পাদক হন চন্দ্রিমা অধিকারী ও বন্দনা অধিকারী।