Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি, মিষ্টিতে তেরঙ্গার ছোঁয়া স্বাধীনতার স্বাদ

অরুণ কুমার সাউ, তমলুক: "হর ঘর তিরঙ্গা" সরকারের এই উদ্যোগে দেশ ময় সাজ সাজ রব। কাশ্মীর থেকে কন্যাকুমারী- তেরঙ্গায় সেজে উঠছে সব দিক। রেশ পড়েছে পাতেও। এবার মিষ্টিতেও তেরঙ্গা ছোঁয়া। স্বাধীনতা দিবসে মিষ্টির মাধ্যমে দেশপ্রেম …

 


অরুণ কুমার সাউ, তমলুক: "হর ঘর তিরঙ্গা" সরকারের এই উদ্যোগে দেশ ময় সাজ সাজ রব। কাশ্মীর থেকে কন্যাকুমারী- তেরঙ্গায় সেজে উঠছে সব দিক। রেশ পড়েছে পাতেও। এবার মিষ্টিতেও তেরঙ্গা ছোঁয়া। স্বাধীনতা দিবসে মিষ্টির মাধ্যমে দেশপ্রেম ও আনন্দের অভিব্যক্তি প্রকাশ করাই হলো 'মিষ্টিতে স্বাধীনতার স্বাদ'। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে স্বাধীনতা দিবস উপলক্ষে এবার তৈরি হল তেরঙ্গা মিষ্টি।

তেরঙা পতাকার আদলে তৈরি নানা ধরণের মিষ্টি। স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেশাল আয়োজনে রয়েছে জাফরানি, সাদা ও সবুজ রঙের স্তরে তৈরি তিরঙ্গা সন্দেশ,তিন রঙের ক্রিম ও স্পঞ্জ দিয়ে তৈরি জাতীয় পতাকা কেক। এছাড়াও রয়েছে তিরঙ্গা বরফি, সন্দেশ । মিষ্টির দোকানে দুই দিন আগে থেকেই বিক্রি হচ্ছে কেশর, পেস্তা ও সাদা ছানা দিয়ে গেরুয়া, সাদা ও সবুজ রঙের আকর্ষণীয় মিষ্টি । ১৫ই আগস্ট উপলক্ষে মিষ্টিপ্রেমীদের মধ্যে এর চাহিদা বেশ তুঙ্গে। মিষ্টিপ্রেমী মানুষজন মিষ্টির সাথে করছে স্বাধীনতা দিবস উদযাপন।দোকানের পক্ষ থেকে জানান মিষ্টি প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে এমন বিশেষ মিষ্টি বানাতে হয়েছে।

তবে স্বাধীনতা দিবসের দিন থাকছে আরো স্পেশাল কিছু মিষ্টি।আরো জানানো হয় মিষ্টি প্রেমীদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবেশের কথা মাথায় রেখে দোকানের পক্ষ থেকে ক্রেতাদের জন্য চারা গাছ বিতরণের ব্যবস্থা রয়েছে।