নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা উপস্থিতিতে অনুষ্ঠিত হলো "বাল্যবিবাহ প্রতিরোধ সচেত…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .... বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা উপস্থিতিতে অনুষ্ঠিত হলো "বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির"। বিদ্যালয়ের কন্যারত্নদের কম বয়সে বিবাহের কুফল এবং নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বিস্তারিত আলোচনা করেন।
তিনি পুলিশ বিভাগের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সব রকমের সাহায্যের ও ছাত্রীদের জীবনে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন এবং বাল্যবিবাহ রোধের জন্য এগিয়ে আসতে আহ্বান জানান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, সহকারী পুলিশ সুপার আতিয়া রহমান, শালবনী থানার ভারপ্রাপ্ত অধিকারীক সৌরভ ঘোষ , বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায় প্রমুখ।

