Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গড়সেনাপত্যা জুনিয়র হাইস্কুলের উদ্যোগে, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কল্যাণে আয়োজিত শিবিরে রক্ত দিলেন ১০৩ জন

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.... পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গড়সেনাপেত্যা জুনিয়র হাইস্কুলের অভিভাবক ও শিক্ষকমণ্ডলীদের উদ্যোগে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কল্যাণে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের ১২ জ…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.... পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গড়সেনাপেত্যা জুনিয়র হাইস্কুলের অভিভাবক ও শিক্ষকমণ্ডলীদের উদ্যোগে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কল্যাণে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরের ১২ জন মহিলা সহ ১০৩ জন রক্তদান করেন।

শিবিরটি উদ্বোধন করেন কেশপুর ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক ( সেকেন্ডারী এডুকেশন) সুশান্ত পাণ্ডে। এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন কেশপুর-১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গণেশ গরাই,  বিশিষ্ট সমাজসেবী দীপক সাউ, এলাকার পঞ্চায়েত প্রতিনিধি তথা মুগবসান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দনা দেব, প্রাক্তন প্রধান কমল দেব, শিক্ষানুরাগী স্বপন মুখার্জী, গড়সেনাপেত্যা জুনিয়র হাইস্কুল ও গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষকমণ্ডলী।


উল্লেখ্য গড়সেনাপেত্যা জুনিয়র হাইস্কুল ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।

অষ্টম শ্রেণি যুক্ত বিদ্যালয় হিসেবে ১৬ বছর হয়ে গেল বিদ্যালয়ের বয়স। এই জুনিয়র হাইস্কুলে পাঠ গ্রহণ করতে আসে   গড়সেনাপেত্যা, খোর্দ্দা রাধা বল্লভপুর, কুলবহড়া, বাগপোতা, অকুলসাঁড়া , সিদ্ধেশ্বরী প্রভৃতি এলাকার শিক্ষার্থীরা।


এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত হোক।


সরকারী আধিকারিকদের সামনে পেয়ে অভিভাবক তথা শিক্ষানুরাগী পাঁচকৌড়ি দেব স্কুল ছুট,বাল্যবিবাহ রোধে দ্রুত স্কুলটিকে মাধ্যমিক স্তরে উন্নত করার অনুরোধ জানান।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মানস কুমার মল্লিক তাঁর বক্তব্যে জানান," এই বিদ্যালয় ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে কোভিড পরবর্তী সময়ে বাল্যবিবাহ দ্রুত বাড়ছে।

তাই বিদ্যালয়ের আগামী সামাজিক কার্যক্রমে বাযবিবাহ বিষয়ক সচেতনতা শিবির ও থ্যালাসেমিয়া বাহক নিণয় শিবির সংগঠিত করা হবে।" 



উদ্বোধক সুশান্ত পাণ্ডে তাঁর বক্তব্যে রক্তদান শিবির সংগঠিত করার জন্য গড়সেনাপেত্যা জুনিয়র হাইস্কুলের অভিভাবক ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। তৎসহ তিনি দ্রুততার সাথে বিদ্যালয়টিকে  মাধ্যমিক স্তরে উন্নীত করার জন্য সরকারী স্তরে পদক্ষেপ করার অঙ্গীকার করেন।


গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী জানান,রক্তদাতা  হিসেবে কেশপুর ব্লকের বিভিন্ন এলাকার মানুষ রক্তদান করেন।


দেশাত্মবোধক ও রক্তদান  বিষয়ক গান, কবিতা , নৃত্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় অঙ্গন টিকে মুখর করে তোলে।

রক্ত সংগ্রহে ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ‌সেন্টার।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সৌরভ মণ্ডল ।

রক্তদান শিবিরটি ঘিরে এলাকায় বিপুল সাড়া লক্ষ্য করা যায়।