Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে নিখরচায় কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির: নতুন জীবনের আলো পাচ্ছেন দুই শতাধিক মানুষ

অরুণ কুমার সাউ,কোলাঘাট :  দুর্ঘটনার ভয়াবহতা বা শারীরিক অসুস্থতায় যাঁরা চিরতরে হাত-পা হারিয়ে গৃহবন্দী হয়ে পেড়েছিলেন, তাঁদের স্বাভাবিক জীবনের মূলস্রোতে ফেরাতে উদ্যোগী হলো ‘কোলাঘাট সংকেত ক্লাব’ এবং কলকাতার ‘সতি চ্যারিটিবল ট্রাস…


অরুণ কুমার সাউ,কোলাঘাট :  দুর্ঘটনার ভয়াবহতা বা শারীরিক অসুস্থতায় যাঁরা চিরতরে হাত-পা হারিয়ে গৃহবন্দী হয়ে পেড়েছিলেন, তাঁদের স্বাভাবিক জীবনের মূলস্রোতে ফেরাতে উদ্যোগী হলো ‘কোলাঘাট সংকেত ক্লাব’ এবং কলকাতার ‘সতি চ্যারিটিবল ট্রাস্ট’। গত ২৪ আগস্ট ২০২৬ (সোমবার) থেকে কোলাঘাট নতুন বাজার রাধামাধব আশ্রমে শুরু হয়েছে এক বৃহৎ কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা।

সম্পূর্ণ নিখরচায় আয়োজিত এই শিবির চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১৬টি জেলা থেকে আগত দুই শতাধিক অঙ্গহীন মানুষকে এখানে নিখরচায় থাকা-খাওয়া সহ কৃত্রিম অঙ্গ তৈরি ও প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে।

টাটা, পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার, মালদা, বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের পরিষেবা দিতে বিশাল পরিকাঠামো ও আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ কর্মশালা।


এই মহতী উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে ভূয়সী প্রশংসা করেন এলাকার বিধায়ক সুব্রত মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত এবং জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিভাস রায়। এছাড়াও ব্লক উন্নয়ন আধিকারিক, কোলাঘাট থানার ওসি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব শিবির পরিদর্শন করেন।


আয়োজক সংস্থার পক্ষে অসীম দাস জানান, "গত ১৫ বছর ধরে এই ধরনের শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৭০০ জন মানুষকে কৃত্রিম অঙ্গ প্রদান করা হয়েছে।দুর্ঘটনাগ্রস্তদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। প্রয়াত সমাজসেবী সত্যভামা মাতাজীর স্মরণে আয়োজিত এই কর্মযজ্ঞে বিশেষ সাহায্য করেছেন 'কলকাতা সতি চ্যারিটিবল ট্রাস্ট'-এর শ্রী বনওয়ারিলাল শর্মা।"